কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস'২৬ উদযাপন

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৮:৩২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৮:৩২:১০ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসন, কুড়িগ্রাম পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম জেলা বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, কুড়িগ্রাম প্রেসক্লাব এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে অবস্থিত স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
 
এছাড়াও শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বিভিন্ন উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্যচর্চা, যা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]