কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৮:২৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৮:২৯:৫১ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি।
 
 পিরোজপুরের কাউখালীতে  বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা উপজেলা পরিষদের হলরুমে বেলা এগারোটায়  অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি  সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এস.এম দুলাল, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]