রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের অভিনন্দন

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০২:০০:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০২:০০:০১ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ঢাকা

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে রাজা চার্লস উল্লেখ করেন, বাংলাদেশের জাতীয় দিবসের আনন্দময় মুহূর্তে তিনি এবং তাঁর স্ত্রী রাষ্ট্রপতি ও বাংলাদেশের মানুষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপরও গুরুত্বারোপ করেছেন, যা কমনওয়েলথের মূল মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে।

রাজা চার্লস বলেন, যুক্তরাজ্যে প্রায় ৬ লাখ ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত বাস করছেন, যারা সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করছেন।

তিনি আরও যোগ করেন, কমনওয়েলথের পরিবারে সহযোগিতা, বোঝাপড়া ও সুযোগ সৃষ্টি বিশ্বব্যাপী শান্তি ও অগ্রগতিতে অবদান রাখছে। এছাড়াও, নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে উভয় দেশের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণের সুযোগের জন্য তিনি উন্মুখ।

জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন সম্পর্কিত সহযোগিতার প্রশংসা জানিয়ে রাজা চার্লস উল্লেখ করেন, বাংলাদেশের নেতৃত্ব বিশ্বকে আরও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চিঠির শেষাংশে তিনি এবং তাঁর স্ত্রী রাষ্ট্রপতি ও বাংলাদেশের সকল মানুষকে শান্তি ও সমৃদ্ধির শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]