সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১২:৪১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১২:৪১:৫২ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ট্রেনের পাওয়ার কার থেকে হয়ে পরে পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার পরপরই যাত্রীরা নিরাপদে নেমে আসতে সক্ষম হন এবং তাদের মালামালও সরিয়ে নেওয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত বগিগুলো আলাদা করে ফেলা হয়েছে এবং ট্রেনটি পুনরায় চালু করতে বিকল্প পাওয়ার কার আনার ব্যবস্থা করা হয়েছে।

ঘটনার সময় কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে এবং ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]