হালদা নদীতে অভিযান, অবৈধ জাল জব্দ

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১১:১৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১১:১৭:৫৩ পূর্বাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী এলাকায় হালদা নদীতে মা মাছ রক্ষায় রাতভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বুধবার দিবাগত রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে দুটি অবৈধ জাল জব্দ করা হয়।

মৎস্য বিভাগ জানায়, হালদা নদী দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হওয়ায় মাছের প্রজনন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী।

রামদাশমুন্সীর হাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত অভিযান চালিয়ে গড়দুয়ারা ও ছিপাতলী এলাকা থেকে একটি করে মোট দুটি চরঘেরা জাল উদ্ধার করা হয়। জব্দ জালের মোট দৈর্ঘ্য প্রায় ১২০০ মিটার, যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

কর্তৃপক্ষ জানায়, নিয়মিত তদারকির ফলে অবৈধ জালের ব্যবহার কমছে। একইসঙ্গে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য শিগগিরই সহায়তা দেওয়া হবে।

হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]