নবাগত কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়ার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিদর্শন

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৮:৪২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৮:৪২:২২ অপরাহ্ন

মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলা পরিদর্শন করেছেন।

গত ২৪ মার্চ (মঙ্গলবার) বিকেলে তিনি প্রথমে উপজেলার ডাকবাংলোয় পরিদর্শনে যান। এ সময় তিনি উপজেলার ডাক বাংলোর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং এগুলোর রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজের পরামর্শ দেন। পরবর্তীতে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোঁজ-খবর নেন।  উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রয়োজনীয় বিষয়ের উপর আলোচনা করেন। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন,

সাবেক ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির  সরকার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির ইসলাম সরকার, ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, সদর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত মনির, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সাধারণ সম্পাদক কবির আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মোহাম্মদ বাকীসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]