​কালীগঞ্জে তাশরিফ স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৭:০৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৭:০৭:২২ অপরাহ্ন
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নে “মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে” তাশরীফ গাজী কিংস ফাইন্ডেশনের উদ্যোগের আয়োজিত ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। 

বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার পোটান সাইনবোর্ড মাঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা জজ মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম, বাংলাদেশ জুয়েলার্স এর ভাইস প্রেসিডেন্ট আলহাজ¦ মোঃ জয়নাল আবেদীন খোকন, উপজেলা বিএনপির প্রচার সম্প্রাদক ফজলুল হক আখন্দ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন-খেলাধুলা মানুষের মন ও চিন্তায় বড় পরিবর্তন আনতে পারে। খেলার মধ্যে মানুষ যতক্ষণ থাকে, ততক্ষণ সে পাপ কাজ থেকে দূরে থাকে। আজকের তরুন প্রজন্ম মাদকের দিকে চলে যাচ্ছে। তরুন প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। 

ফাইনাল খেলায় দেওপাড়া ক্রিকেট ক্লাব (কালীগঞ্জ) প্রগতি স্পেটিং ক্লাব (নওগা) কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা চ্যাম্পিয়ন দলের ম্যানেজার ও খেলোয়ারদের হাতে মোটরসাইকেল এর চাবি ও রানারআপ দলের ম্যানেজার ও খেলোয়ারদের হাতে এলইডি টিভি পুরস্কার তুলে দেন। 
##

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]