কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বুধবার (২৫ মার্চ) বেলা সোয়া এগারোটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, অনুষ্ঠানের উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সজল কান্তি সিকদার, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।