​কেন্দুয়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০২:৪৫:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০২:৪৫:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়ায় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদের নেতৃত্বে উপজেলা বলাইশিমুল ইউনিয়নের কচন্দড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান তালুকদারের কবর জিয়ারত করা হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মোঃ নুরুল হক ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুসুর রহমান রনি, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জল সাহার নেতৃত্বে নওপাড়া ইউনিয়নের বহুলি গ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান খান পাঠানের কবর জিয়ারত করা হয়। এতে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির রঞ্জন দেব, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাদাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব লালচান খন্দকারসহ স্থানীয়রা অংশ নেন।

এসময় জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শহীদ বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান তালুকদার কচন্দড়া গ্রামের মনফর আলীর পুত্র। তিনি ১৯৭১ সালের ২৭ নভেম্বর আটপাড়া উপজেলার দুয়োজ গ্রামে সম্মুখযুদ্ধে শহীদ হন। অপর শহীদ মোখলেছুর রহমান খান পাঠান উপজেলার বালিজুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের পুত্র। তিনি বসুর বাজার ব্রিজ ধ্বংসের অভিযানে অংশ নিয়ে রাজাকারদের গুলিতে শহীদ হন।

এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে ধোবাগাতি ও কেন্দ্র পৌর শহরের ভূমি অফিস সংলগ্ন বধ্যভূমি পরিদর্শন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]