দায়িত্বে অবহেলায় ট্রেন দুর্ঘটনা, গেটম্যান অনুপস্থিত

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০১:০৮:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০১:০৮:২৪ অপরাহ্ন

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় গেটম্যানদের অবহেলার বিষয়টি সামনে এসেছে। র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা দুই গেটম্যানের কেউই রেলক্রসিংয়ে উপস্থিত ছিলেন না।
র‍্যাব-১১ জানায়, ঘটনার পর সংশ্লিষ্ট গেটম্যানরা ঘটনাস্থল থেকে সরে যান। এ ঘটনায় অভিযুক্ত গেটম্যান মো. হেলাল (৪১)-কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানার শংকুচাইল এলাকা থেকে হেলালকে আটক করা হয়। তিনি এই মামলার প্রধান আসামি।

উল্লেখ্য, গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে একটি রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ২৫ জন আহত হন।
এই ঘটনায় নিহত এক যাত্রীর স্বজন বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন, যেখানে দুই গেটম্যানকে আসামি করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রেলক্রসিংয়ের গেট বন্ধ না থাকায় দুর্ঘটনাটি ঘটে। দায়িত্বে থাকা গেটম্যানদের অবহেলাকেই এই মর্মান্তিক ঘটনার প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে।
গ্রেপ্তারকৃত হেলালকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অপর আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]