নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ডাকটিকিট উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। পরে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নির্ধারিত সময় পরিবর্তন করে এ বৈঠক এগিয়ে আনা হয়েছে।