​আদালতে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি

আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ১০:২০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ১০:২০:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়।

পঞ্চগড়ে জমি দখল, হত্যাচেষ্টা ও  পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোঃ সিদ্দিক আলম তার সহযোগীদের বিরুদ্ধে । মামলা করার পর বাদীকে মারধোর ও জানে মেরে ফেলার  হুমকি  সিদ্দিকের নির্দেশে তার  পাঁচ থেকে সাত জন অনুসারী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বাদী মোঃ সুলতান আলী। গেল রবিবার (১৫ মার্চ) সকালে

পঞ্চগড়ে আদালতে  যাওয়ার পথে মোঃ সুলতান আহমেদ ও মোঃ বুলবুল আহম্মেদ নামের  দুই ব্যক্তিকে মামলার  বিবাদী মোঃ সিদ্দিক আলম (৪৫)

মোঃ আশরাফুল (৩৬) ও মোঃ আলম (৪৮) সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের হাতে মারধরের শিকার হয়েছেন। এসময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে  বোদা থানার পুলিশ সদস্যরা আসার আগে ই খবর পেয়ে তারা পালিয়ে যান। বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের বনগ্রাম  শালশিড়ী ভেলারতল গ্রামের জনৈক মোঃ লিয়াকত আলীর বাড়ীর সামনে কাচা রাস্তার উপরে এ ঘটনা ঘটে। পরে মোঃ সিদ্দিক আলম , মোঃ আশরাফুল ও মোঃ আলম সহ অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে পঞ্চগড় বোদা থানায় একটি অভিযোগ দেন মোঃ সুলতান আহমেদ। 
অভিযোগ সূত্রে জানা গেছে,  সিদ্দিক ও তার দোসর বাহিনীর দুর্দান্ত প্রকৃতির,  আইন অমান্যকারী সন্ত্রাসী প্রকৃতির, ডাঙ্গাবাজ, হামলাকারী, অন্যের সম্পদ ভোগকারী ব্যক্তি ।   সিদ্দিক ও তার বাহিনী গুলো  আওয়ামী লীগের আমলে নদী দখল থেকে শুরু করে এলাকায় যে কোনো কুকর্ম  করতে মোটেও দিধাবোধ করে না। এর আগে জমির বিরোধের জের ধরে আমাদের উপর মরণঘাতী হামলা করেন । এই বিষয় নিয়ে ইতিপূর্বে একাধিকবার স্থানীয় ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করা হইলেও বিবাদীগণ কোন প্রকার আপোষ মীমাংসা মানেই না । তারা সন্ত্রাসী মনোভাব ত্যাগ না করে আমাকে সহ আমার পরিবারে বার বার হামলা চালায়। এর আগে আমার ছোট ভাই বুলবুল আহমেদ বাদী হয়ে সিদ্দিক ও তার বাহিনীর বিরুদ্ধে পঞ্চগড় চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জজ আদালত, পঞ্চগড় সদর, পঞ্চগড় এ একটি মামলা দায়ের করেন। এর পরে মামলার বিবাদীগণ আরো আমার ও স্বাক্ষীগণের উপরে ক্ষিপ্ত হয়ে উঠে।

 ওই মামলার তারিখ হইতে ঘটনার তারিখ, বার ও সময় অর্থাৎ ইং ১৫/০৩/২০২৬ তারিখ, রোজ রবিবার, সময় অনুমান সকাল ০৯:০০ ঘটিকার সময় আমি সহ আমার ভাই বুলবুল কে নিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হই এসময় সিদ্দিক সহ  আনিত ভাড়াটিয়া লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে ঘটনাস্থলে আমাদের জন্য অপেক্ষা করে থাকে। আমরা সরল মনে যাওয়ার সময় ঘটনাস্থলে যাওয়া মাত্রই সিদ্দিক  ইসারা ও ইন্ধনে মোঃ আশরাফুল ও মোঃ আলম সহ অজ্ঞাত আরও কয়েকজন হাতে লাঠিসোডা লোহার রড নিয়ে আমি ও আমার ভাই কে  অকথ্য ভাষায় গালি গালাজ করে। এবং বলে তোমার এতবড় সাহস আমাদের নামে মামলা করেছো আমাদের কাছে কৈফিয়ত চাইতেছো আজ সুযোগ পাইছি তোমাকে জানে খতম করে দিব। এই কথা বলে আমাদেরকে এলোপাথারী মারপিট করতে থাকে। বিবাদীগণের মারপিটের ফলে আমি ও আমার ভাই বুলবুল এর শরীরে বিভিন্ন স্থানে ছিলাফুলা কালশিড়া জখম হয় ।

এবং আমি মাটিতে পড়ে গেলে ঐ সময় সিদ্দিক আমার বুকের উপরে চেপে বসে দুই হাতদ্বারা গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। এসময় মোঃ আলম আমার শার্টের বুক পকেট থাকা ১২,৭৭৫/- (বারো হাজার সাতশত পচাত্তর) টাকা চুরির অসৎ উদ্দেশ্যে নিয়ে আমার ব্যবহারকৃত মুঠ ফোন ভেঙ্গে দেয়। আমি ও আমার ভাই বুলবুল তাদের হাত থেকে বাচার জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করিলে আশে পাশের লোকজন ও পথচারী লোকজন দ্রুত ঘটনাস্থলে আসে । এর পরে উপস্থিত লোকজন আমাকে ও ভাই কে ফুলতলা হাট বাজারে নিয়ে পল্লি চিকিৎসকদ্বারা প্রাথমিক চিকিৎসা প্রদান  করেন। বর্তমানে সিদ্দিক ও তার বাহিনীরা আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করেন। উল্লেখ্য যে, বিবাদীগণ আরো প্রকাশ করে যে, এই রমজান ঈদ পার হইলে সুযোগ সন্ধানে রাতের অন্ধকারে  আমাদের সকলকে জানে  মেরে ফেলার হুমকি দেন । আরো বলেন,  আর যদি তাও না পারি তাহলে লোক ভাড়া করে রাতের অন্ধকারে তোমার বাড়ীতে ঘরে প্রেট্রোল ছিটিয়ে  দিয়ে আগুন লাগাই দিয়ে তোমার পরিবারের সকলকে জ্যান্ত পুড়ি মারব। এমতাবস্থায়, বিবাদীগণ অত্যন্ত সন্ত্রাসী ও দূর্দান্ত প্রকৃতির হওয়ায় তাহারা যেকোন মুহুর্তে আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারপিট, খুন জখম কিংবা অগ্নি সংযোগ সহ বড় ধরণের দূর্ঘটনা ঘটাইতে পারে মর্মে আমার আশঙ্কায় ভুগতেছি । গেল ৫ /১২/ ২০২৩ সালে সেলিম আহমেদ ও সলেইমান আহমেদ সহ সিদ্দিক বাহিনী আমাদের উপর মরণ ঘাতিক হামলা চালায়।

এরপরে মামলা করার পরেও পঞ্চগড় জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক বরাবর ও অন্যদিকে ২০/৮/২০২৪ সালে বাংলাদেশ সেনাবাহিনী সহ বেশ কয়েকটি জায়গায় অভিযোগ করেন মোঃ সুলতান ও বুলবুল সহ এলাকারই কিছু সাধারণ মানুষ। সেই অভিযোগ থেকেও জানা গেছে,  সিদ্দিক ও তার  দোসরদের জুলুম ও অত্যাচারে অধিষ্ট এলাকার মানুষ সন্ত্রাসী, চাঁদাবাজি, জুলুমবাজ, দাঙ্গাবাজ, অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলনকারী, অবৈধ দাদন ব্যবসায়ী, জমি দখলকারী এবং সাধারণ মানুষের নামে মামলা দিয়ে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে হয়রানি সহ এলাকায় প্রতিনিয়তই কোন না কোন ঘটনা করেই চলেছে সিদ্দিক ও তার তৈরি করা বাহিনীরা । মোঃ সিদ্দিক আলম, পঞ্চগড় জেলার বোদা উপজেলার, ব্যাঙ্গহাড়ি ইউনিয়নের, ফুলতলা শালশিড়ি গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে ।  সিদ্দিক ও তার বাহিনীদের ভয়ে বেশিরভাগ মানুষই তার পরিবারের চিন্তা করে মুখ খুলতে চাচ্ছেন না কেউ । ঐ এলাকার কিছু নাম অনিচ্ছুক সাধারণ মানুষ বলেন,  একের পর এক অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। সব শ্রেনীর মানুষের উপর নানা ভাবে অন্যায়, অত্যাচার চালিয়ে থাকে। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায়। ১৫ তারিখের ঘটনায় সেলিম ও সলেইমান মারপিটের শেষে এসে হুমকি প্রদান করেন। এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম মালেক জানান, আমরা একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]