​বানারীপাড়ায় গাঁজা চাষ ও বহনের অভিযোগে মোবাইল কোর্টে দুইজনকে জেল-জরিমানা

আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৬:০০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৬:০০:৫৭ অপরাহ্ন


রাহাদ সুমন,বরিশাল:

বরিশালের বানারীপাড়ায় গাঁজা চাষের অভিযোগে মিলন (৫০) নামের একজনকে এবং গাঁজাসহ আটক হৃদয়কে (২৫) ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাড়িতে গাঁজা গাছ চাষের দায়ে বানারীপাড়া বন্দর বাজারের চা ও কনফেকশনারি ব্যবসায়ী মোঃ মিলন হোসেনকে আটক করা হয়। এসময় তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়। তাকে আটকে অভিযান পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম এ মুনীব।

তিনি তাৎক্ষনিক মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত)
পরিচালনা করে মিলনকে তিন মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড আদায় করেন। একই দিন দুপুরে  বানারীপাড়া পৌরসভার মাহিন্দ্র-আলফা স্ট্যান্ড থেকে পিরোজপুর জেলার স্বরূপকাঠী ( নেছারাবাদ) উপজেলার কুনিয়ারী


গ্রামের রুহুল আমিনের ছেলে হৃদয় হাসানকে ৬ পুড়িয়া গাঁজাসহ আটক করে  ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
এ মোবাইল কোর্টও পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার  (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম এ মুনীব।


পরে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]