​গন্ডা দ্বিমুখী প্রিমিয়াম লীগ সিজন-১ এর ফাইনাল অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৫:৪৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৫:৪৫:৩৩ অপরাহ্ন

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গন্ডা দ্বিমুখী প্রিমিয়াম লীগ (জিডিপিএল) সিজন-১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গন্ডা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল ‘ওল্ড টাইগার’ ও ‘গ্লেডিয়েটর ২৭’। খেলা ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ম্যাচটিকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক খেলায় অংশ নেয়। রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে দর্শকরা উপভোগ করেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ।

স্থানীয় ক্রীড়া সংগঠক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আকন্দ কল্যান বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং গ্রামীণ পর্যায়ে ক্রীড়ার উন্নয়নে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিপদগামী যুব সমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী ও দর্শকদের ধন্যবাদ জানানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]