ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স

আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৫:২১:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৫:২১:০০ অপরাহ্ন

মকবুল হোসেন, 
ময়মনসিংহ প্রতিনিধি: 


ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স। আজ ২৪মার্চ মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ে নতুন জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর জেলা পরিষদ প্রশাসক তিনি জেলার উন্নয়নকার্যক্রম কে আরো গতিশীল করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। 


এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ -৪ সদর আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য, লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান রোকন প্রমুখ। দায়িত্বভার গ্রহণের পর জেলা পরিষদ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নতুন জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]