সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ০৪:১৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ০৪:১৪:৩৬ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক​


সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ছোট সুমন বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে একটি বন্দুক ও বেশ কিছু গোলাবারুদ জব্দ করা হয়েছে। 

 
 

কোস্ট গার্ড বলছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




সোমবার (২৩ মার্চ) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি জানান, রোববার বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য ইয়াছিন সেখকে আটক করা হয়। আটক ডাকাতের তথ্যের ভিত্তিতে, রোববার মধ্যরাত ১টায় মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

 

তিনি আরও বলেন, ডাকাত ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]