সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান

আপলোড সময় : ২১-০৩-২০২৬ ০৯:১৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৩-২০২৬ ০৯:১৫:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
ভাসমান-নিরন্ন মানুষের সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকারসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ দুপুরে তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ‘ঈদ মেহমান’-এ ভাসমান-নিরন্নসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে খাবার পরিবেশনে অংশ নেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা,  ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক সৈয়দ ফারুক প্রমুখ।

এসময় মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে স্বাধীনতার ৫৪ বছর পর এসেও কোনো সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল করার জন্য পদক্ষেপ নেয়নি। বরং রেশিনিং, টিসিবিসহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দুর্নীতিকে লালন পালনের পাশাপাশি সাধারণ মানুষের অভাব দূর করবার পরিবর্তে পেলে-পুষে বড় করছে। যে কারণে অভাব কমছে না, দুর্নীতি থামছে না। আমরা আশরা করবো বিএনপি সরকার সেই ভুল আর করবে না। যেই ভুলের কারণে অতিতের সরকারগুলোর পতন হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]