ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে হত্যার দাবি ইসরাইলের

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৫:২৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৫:২৭:৫৪ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছেন, ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব ইসরাইলের এক রাতের হামলায় নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

বুধবার দেওয়া এক বিবৃতিতে কাটজ বলেন, ইসরাইলি বাহিনী ওই অভিযানে খাতিবকে হত্যা করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এর আগে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার একদিন পরই দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে লক্ষ্য করে তেহরানে রাতভর হামলা চালিয়েছে ইসরাইল
 

এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান ইসরাইল–ইরান সংঘাতকে আরো তীব্র করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে একই ধারাবাহিক হামলায় ইরানের আরও কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার দাবি করেছিল ইসরাইল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]