প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্দেগ্যে ঈদ সামগ্রী বিতরণ

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৫:১৭:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৫:১৭:৩৮ অপরাহ্ন
মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ প্রতিবেদক, প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্দেগ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জানা যায়,প্রতি বছরের ন্যায় আজ ১৭ ই মার্চ (২৭ রমজান) মঙ্গলবার উপজেলা সদরের হাটখোলা বাজারে অবস্থিত প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা বদলগাছীর উদ্দেগ্যে ১০৫ টি হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবার মাথাপিছু ২৫০ গ্রাম করে সেমাই, চিনি ও এক প্যাকেট করে গুড়া দুধ বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম (বাবু)'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন দেশ নওগাঁ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু রায়হান লিটন, দৈনিক জয়সাগর পত্রিকার বদলগাছী সংবাদদাতা সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু। এছাড়াও উপস্থিত ছিলেন ঈদ সামগ্রী প্রাপ্ত ১০৫ জন হত দরিদ্র পরিবারের সদস্য বৃন্দ। সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বাবু বলেন, আমরা ২০০৬ সাল থেকে সমাজ উন্নয়নে হত দরিদ্র, প্রতিবন্ধীদের জন্য নানাবিধ কাজ করে আসছি। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]