যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৭:৫২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৭:৫২:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে ইরানের কাছে। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। এ তথ্য জানিয়েছে ইরানি এক কর্মকর্তা। খবর-রয়টার্সের।

মঙ্গলবার (১৭ মার্চ) একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল ।

ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি–বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীর উপস্থিত ছিলেন কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি।

সর্বোচ্চ নেতা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে নতজানু হবে না, পরাজয় মেনে নেবে না এবং ক্ষতিপূরণ দেবে না, ততক্ষণ পর্যন্ত এটি ‘শান্তির উপযুক্ত সময় নয়।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করার পর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]