ইরাকে মার্কিন সেনা ও ইরানপন্থি গোষ্ঠীর সংঘাতে নিহত ৪

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:৪০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:৪০:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সেনা ও ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে একটি ইরানপন্থি গোষ্ঠীর ব্যবহৃত ভবনে বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

এছাড়া বাগদাদের উচ্চ নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে।


বাগদাদের জাদরিয়া এলাকায় এই প্রাণঘাতী হামলার কিছুক্ষণ আগেই মার্কিন দূতাবাস প্রাঙ্গণের কাছ থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।


আলজাজিরার তরফে যাচাইকৃত ভিডিও ও স্থিরচিত্রে দেখা গেছে, মার্কিন দূতাবাসের কাছ থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠছে। অন্যান্য ফুটেজে দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বেশ কিছু ড্রোন মাঝপথে রুখে দিতে দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে দূতাবাসের ‘সি-র‍্যাম’ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় যে আগুন ও ধোঁয়া দেখা গেছে, তা দূতাবাস প্রাঙ্গণের ভেতর থেকেই উঠছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]