জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার এজহারনামীয় আসামি সিদ্দিককে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০২:০৮:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০২:০৮:৫৩ পূর্বাহ্ন
 
 
 
নিজস্ব প্রতিবেদক
 
রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার এজহারনামীয় আসামি সিদ্দিক (৪৫)’কে রাজবাড়ী সদর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে। সাম্প্রতিক বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার আসামি গ্রেফতারের ধারাবাহিকতায় র‌্যাবের তৎপরতা আরও জোরদার হয়েছে।

 
গত ২৩/০২/২০২৬ খ্রি. তারিখ সকাল আনুমানিক ০৭.০০ ঘটিকায় রাজবাড়ী সদর থানা-র বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের* বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে ভিকটিম আতর শেখ, রাকিব আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ আরও অনেকে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। গুরুতর আহত আতর শেখ চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানা-এ একটি হত্যা মামলা রুজু করা হয় (মামলা নং- ২৩, তারিখ- ২৩/০২/২০২৬ খ্রি., ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/ ৪২৭/৪৩৬/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০)। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

 
এরই ধারাবাহিকতায় গতকাল ১৫/০৩/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২২.৪০ ঘটিকায় র‌্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার সদর থানাধীন মাটিপাড়া বাজার এলাকা হতে এজাহারভুক্ত আসামি সিদ্দিক (৪৫), পিতা- শফি শেখ, সাং- বেথুলিয়া খন্দকারপাড়া, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]