ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৯:২৭:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৯:২৭:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ছাতকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক আলমগীর হোসেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

আলমগীর হোসেন উপজেলার বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টের কাছে সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে সিলে -সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার সুহিতপুর এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় শিক্ষক আলমগীর হোসেন গুরুতর আহত হন, অটোরিকশার যাত্রী ছিলেন তিনি।

আশংকা জনক অবস্থার আলমগীর হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যায় মৃত্যু*বরণ করেন।

জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব বলেন, পুলিশ দুর্ঘটনা কবলিত লেগুনা ও ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে।

একটু আগে খবর পেলাম দুর্ঘটনায় আহত শিক্ষক মৃত্যুবরণ করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]