বিমানবন্দর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটারগান উদ্ধার

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৪:১৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৪:১৩:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-উত্তরা বিভাগ। সোমবার ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক ১০টায় বিমানবন্দর থানাধীন কাওলা রেললাইন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকশ টিম জানতে পারে যে, বিমানবন্দর থানাধীন কাওলা টু এয়ারপোর্টগামী রেলগেট থেকে কাওলা রেললাইন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]