ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিককে প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০১:৫৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০১:৫৩:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ বন বিভাগের স্পেশাল টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) সৈয়দ আশিক আহমেদকে প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 
সোমবার ১২টায় চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডে চুনারুঘাট কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ সমাবেশ হয়।

 
বক্তারা অভিযোগ করেন, ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ নিরীহ কাঠ ব্যবসায়ীদের হয়রানি, চাঁদাবাজি ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করছেন।


কাঠ ব্যবসায়ী শফিক মিয়া মহালদার দাবি করেন, গত ৫ মার্চ গাজীপুর ইউনিয়নের বাগিয়ারগাঁও এলাকা থেকে আটক করা একটি ট্রাক্টরের ঘটনায় ব্যক্তিগত আক্রোশ থেকে শানু মিয়া নামের এক প্রতিবন্ধী ব্যক্তিকে মামলায় জড়ানো হয়েছে। একই সঙ্গে ট্রাক্টর ও চালককে ২৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগও তোলা হয়।
 

বক্তারা আরও অভিযোগ করেন, নিয়মিত চাঁদা না দিলে ব্যবসা করতে বাধা ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে। দ্রুত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
 

কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন মহালদারের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মীর সাহেব আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র নাজিমউদ্দিন সামসু।


এছাড়া বিএনপি নেতা ইঞ্জিনিয়ার করিম সরকার, যুবদল নেতা জালাল আহমেদ, ছাত্রদল নেতা মারুফ আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদকে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]