পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০১:১১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০১:১১:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ তার পদ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অর্পিত দায়িত্ব পালন করতে পারছেন না উল্লেখ করেন ড. ফায়েজ।

 
আজ সোমবার (১৬ মার্চ) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র জমা দেন।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে ড. ফায়েজ জানান, তার বর্তমান শারীরিক অবস্থা তাকে কমিশনের প্রশাসনিক কার্যাবলি সচল রাখতে বাধা দিচ্ছে। এমতাবস্থায় মানবিক ও শারীরিক দিক বিবেচনায় নিয়ে তাকে যেন চেয়ারম্যানের পদ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়, সেজন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

 
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি ইউজিসি চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন। ছয় মাসেরও কম সময়ের মাথায় অসুস্থতাজনিত কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো। মন্ত্রণালয় থেকে তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 
ড. এস. এম. এ. ফায়েজ ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে শিক্ষকতা দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিভাগীয় চেয়ারম্যান ও ডিন হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য (২০০২-২০০৯) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ষষ্ঠ চেয়ারম্যান (১৯৯৩-১৯৯৮) ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি ইউজিসি চেয়ারম্যান পদে নিয়োগ পান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]