বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১২:৫৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১২:৫৮:৩৪ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা পবিত্র মাহে রমাদান উপলক্ষে বোয়ালখালীতে যুব রেডক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে যুব রেডক্রিসেন্ট, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ইউনিটের আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মোরশেদ আনোয়ার। এসময় উপস্থিত ছিলেন কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ হোসেন ভূইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবদুল আজিজ, শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক হেলাল উদ্দিন সাইফুল টিপু এবং বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেডক্রিসেন্ট, বোয়ালখালী উপজেলা টিমের প্রাক্তন দলনেতা আরিফ মাহমুদ আদিফ, বর্তমান দলনেতা মেহেদী হাসান, কলেজ ইউনিটের দলনেতা মোহাম্মদ হাসান, ইমনসহ কলেজ ইউনিট ও উপজেলা টিমের যুব সদস্যবৃন্দ। কলেজের শিক্ষক ও কর্মচারীগণও উপস্থিত ছিলেন। কর্মসূচির স্লোগান ছিল-“রমজানের পবিত্রতায় মিলিত হই-ইফতার, দোয়া ও মানবতার বন্ধনে।” ইফতার শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]