নিজস্ব প্রতিবেদক
ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানায়, ইসরাইলি লক্ষ্যবস্তুতে এই প্রথমবারের মতো ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে একথা জানানো হয়।
তাসনিম নিউজ বলছে, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরাইলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড-ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল।
আইআরজিসি আরো জানায়, ইসরাইলি সরকারের সামরিক ও প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি।