গৃহবধূ হত্যা চেষ্টা মামলার আসামি স্বপনকে টাঙ্গাইল মির্জাপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০১:৫০:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০১:৫০:৫১ পূর্বাহ্ন
 
 
 
নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা চেষ্টা মামলার আসামি স্বপন (২২)’কে টাঙ্গাইল মির্জাপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাসবাদ, হত্যা, হত্যা চেষ্টা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে। অপরাধ দমনে র‌্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এবং র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় সংঘটিত গৃহবধূ হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় একমাত্র আসামি স্বপন (২২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

*ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন নেকরোজবাগ এলাকায়* আসামি স্বপন (২২), পিতা- শফিকুল ইসলাম, সাং- পলাশ বাড়ী, থানা- কুড়িগ্রাম সদর, জেলা- কুড়িগ্রাম এবং তার স্ত্রী দীর্ঘ দিন যাবৎ একটি বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিল। দীর্ঘদিন ধরে আসামি স্বপন ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে *গত ১৯/০৬/২০২৬ তারিখ অনুমান ২১.৩০ ঘটিকায় আসামি স্বপন তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত বটি দিয়ে মাথা এবং হাতে গুরুত্বর রক্তাক্ত জখম করে*।

এ ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ১২, তারিখ- ২০/০২/২০২৬ খ্রি., ধারা- ৩২৩/৩২৪/৩২৬/৩০৭ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে।

 এরই ধারাবাহিকতায় *অদ্য ১৫/০৩/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৫.৩৫ ঘটিকায়* র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১৪ এর সহযোগিতায় *টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকা* থেকে মামলার এজাহারনামীয় একমাত্র আসামি *স্বপন (২২),* পিতা- শফিকুল ইসলাম, সাং- পলাশ বাড়ী, থানা- কুড়িগ্রাম সদর, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]