মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে ঘুষ দাবি, প্রশাসনিক কাজে হয়রানি এবং দাপ্তরিক কাজে বাধা প্রদানের অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এতে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশ নেন।
বিক্ষোভ সভায় শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ইউএনও’র বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করে বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে ইউএনও অর্থ ছাড়া স্বাক্ষর করতে রাজি হন না। তাকে প্রশাসনিকভাবে হয়রানি করা হচ্ছে এবং মৌখিকভাবে অফিস না করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। সরকারি টিসিবি কার্ড বিতরণ ও প্রচারণার ক্ষেত্রে চেয়ারম্যানের নাম ব্যবহার না করতে মৌখিক নিষেধাজ্ঞা দিয়েছেন ইউএনও।
বিক্ষোভ সভায় চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, "আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও আমাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। প্রকল্পের টাকা ছাড় পেতে হয়রানি করা হচ্ছে, যা সরাসরি জনস্বার্থবিরোধী।
এসময় প্রতিবাদ সভায় আসা এ ইউনিয়নের একজন বাসিন্দা , সরকারি কর্মকর্তাদের অসহযোগিতার কারণে গ্রামীণ উন্নয়ন স্থবির হয়ে পড়ছে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা শাহীন খসরু সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান "চেয়ারম্যানের আনা সকল অভিযোগ অসত্য ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। আমার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে আমি এর বিরুদ্ধে একশনে যাবো।সরকারি নিয়ম মেনেই সকল প্রকল্পের কাজ ও বিল ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এখানে ব্যক্তিগত আক্রোশ বা কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই।"
ইউএনও এবং জনপ্রতিনিধির মধ্যে এই টানাপোড়েনে এলা যেকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেবাগ্রহীতারা দ্রুত এই সমস্যার সুষ্ঠু সমাধান আশা করছেন যাতে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত না হয়।