​লাখাইয়ে হাতকড়াসহ পালানো আসামি ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:২৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:২৩:০৮ অপরাহ্ন
‎ 
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি রুবেল চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সুবিদপুর গ্রামে নিজ বাড়ি থেকে রুবেল চৌধুরীকে গ্রেপ্তার করে লাখাই থানা পুলিশ।পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার প্রস্তুতির সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিমকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যান।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
‎
‎ঘটনার পরপরই পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। রোববার (১৫ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থানা পুলিশের সহযোগিতায় লাখাই থানার উপপরিদর্শক (এসআই) আবু কাউছার ও এসআই প্রণয় কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
‎
‎অভিযানের একপর্যায়ে নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
‎
‎লাখাই থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
‎
‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন,
পুলিশের তৎপরতা ও সমন্বিত অভিযানের ফলে পালিয়ে যাওয়া আসামিকে স্বল্প সময়ের মধ্যেই পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]