শিশুর টিপসই নিয়ে ভিজিএফ চাল বিতরণ

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৯:১৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৯:১৭:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ীতে শিশুর টিপসই নিয়ে ভিজিএফএর চাল বিতরণ করার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বরত উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মেহেদী হাসানের সামনে এ ঘটনা ঘটে।

 
সরকারি নিয়ম অনুযায়ী কার্ডধারী ব্যক্তি বা তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য ছাড়া অন্য কারো চাল গ্রহণের সুযোগ নােই। অপ্রাপ্তবয়স্ক কন্যা শিশুর টিপসই নিয়ে ভিজিএফ কার্ডের চাল সংগ্রহের বিষয়টি ব্যাপক আলোচিত হয়েছে। অভিযোগ আছে চাল ব্যবসায়ীরা কার্ডপ্রতি ২০ টাকা মজুরিতে শিশু-কিশোরদের টিপসই নিয়ে চাল উত্তোলন করে নিয়ে যাচ্ছে । এ ছাড়া ডিজিটাল মিটার ব্যবহার না করে বালতি দিয়ে চাল দেওয়ায় ওজনে কম দেয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় এলাকার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


ডোয়াইল ইউনিয়ন পরিষদে ৫ হাজার ৬৩৪টি ভিজিএফ কার্ড বরাদ্দ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান, তাদেরকে কার্ড বিতরণ করতে দেয়া হয়নি।

 
এ বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, "শিশুরা চাল উত্তোলন করতে পারবে কি না, তা আমার জানা নেই। হয়তো অভিভাবকরা আসতে না পারায় শিশুদের পাঠিয়েছেন। এটা দোষের কিছু মনে করছি না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]