জাহিদ হাসান চৌধুরী: ফেনী জেলা প্রতিনিধি
২৪ রমজান, ১৪ মার্চ'২৬ শনিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে জুলাই যোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ।
আরো উপস্থিত ছিলেন বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা সভাপতি ইমাম হোসাইন আরমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি ইসহাক ভূঁইয়া, খেলাফত ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি আব্দুল্লাহ আল নাঈম প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাবেক সভাপতি, মাওলানা কে এম বেলাল পাটোয়ারী, আলী আহমদ ফোরকান, সাবেক সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, মুহাম্মদ আরাফাত হোসেন, সদ্যসাবেক তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক জুনায়েদ হোসেন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মোঃ আইয়ুব প্রমুখ। অনুষ্ঠানে বিগত সেশনের বিদায়ী দায়িত্বশীলদের সংবর্ধনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মুহাম্মাদ নাদের চৌধুরী বলেন, জুলাই আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামে নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে, তা ধারণ করে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। দেশের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ভার সরকার গ্রহণ করে এবং শিক্ষার্থীদের যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করে সর্বক্ষেত্রে শিক্ষাকে সহজলভ্য করে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া বলেন ১৩ই মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বস্তরের জনগণকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার সহ বিভিন্ন পক্ষের ঐক্যবদ্ধ কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে সভাপতির দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ জাতের কল্যাণ কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।