বাসসের এমডি পদ ছাড়লেন মাহবুব মোর্শেদ

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:১০:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:১০:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদ ছেড়েছেন মাহবুব মোর্শেদ। কয়েক দিন আগে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এদিকে গত রাতে বাসসের ওয়েবসাইটে দেখা গেছে, এমডি ও প্রধান সম্পাদকের জায়গায় মাহবুব মোর্শেদের নাম নেই।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৮ আগস্ট সাংবাদিক মাহবুব মোর্শেদকে দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দিয়েছিল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ১৯ ফেব্রুয়ারি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটিকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]