ব্রাহ্মণপাড়া মহালক্ষীপাড়া গ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০১:০৫:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০১:০৫:০০ পূর্বাহ্ন

মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবক এড. কামরুল ইসলামের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (১৪ মার্চ) বিকেলে সিদলাই গ্রামে এড. কামরুল ইসলামের বাড়ির আঙ্গীনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গরিব, অসহায় ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে ধর্মীয় আলোচনা করেন মাওলানা আঃ কাদের ভুইয়া। তিনি রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মজিবুর রহমান। তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]