ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১১:২৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১১:২৭:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জ লৌহজংয়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যমানের ৩৯৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৪/০৩/২০২৬ তারিখ সকাল ১১.১০ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
 
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৪/০৩/২০২৬ তারিখ সকাল ১১.১০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন চন্দ্রের বাড়ী এলাকায় ৩৯৫ (তিনশত পচাসব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,১৮,০০০/- (এক লক্ষ আঠারাে হাজার) টাকাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে আটক করে। 
 
 
আটককৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ জুয়েল সিকদার (৩০), পিতা-মৃত কুদ্দুস সিকদার, সাং-পূর্ব হাউসদি, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর ও ২। নুরুল ইসলাম বাঘা @ দ্বীন ইসলাম (২৩) পিতা-আব্দুস সালাম বাঘা, সাং-চিতলিয়া, থানা-শরিয়তপুর সদর, জেলা-শরিয়তপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক বহনের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

 
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]