গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৩৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৩৮:৫৫ অপরাহ্ন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি হাসপাতালের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে হাসপাতালের আশেপাশে জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার বন্ধে বিভিন্ন জায়গা পরিষ্কার করা এবং রোগীদের মাঝে ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ আল-আমিন (জুনিয়র কনসালটেন্ট,মেডিসিন) ডা.মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদ, ডা. নোমান পারভেজ(আবাসিক মেডিকেল অফিসার), ডা.তুষার আহমেদ,ডা. আতাউর রহমান ও ডা. মোহাম্মদ নুর উদ্দিনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মেজবাহ উদ্দিন বলেন “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে আজ এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে হাসপাতাল ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার জন্য আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]