​তুচ্ছ ঘটনায় রূপগঞ্জের একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টাঃ আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:২০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:২০:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

শাহ কামাল সবুজঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের চার সদস্যকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে জখম করার প্রতিবাদে আজ নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম (এনজেএফ) কার্যালয়ে  সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রধান বাদল ভুঁইয়া জানান, বাদল ভূঁইয়া লিখিত বক্তব্যে জানান, গত ৮ মার্চ (রবিবার) রূপগঞ্জের রূপসী শহীদ বকুল নগর এলাকায় তাদের বসতবাড়ির পাশের রাস্তা ডেবে যায়। রাস্তার মেরামতের জন্য পাশে থাকা বালুর স্তূপ থেকে সামান্য বালি নেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী নজরুল ইসলাম, ইয়ামিন ও সৌরভসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়।

​হামলায় মোঃ বাদল ভূঁইয়া, তার ছেলে আল-আমিন, ভাতিজা আসাদুজ্জামান এবং বড় ভাই মোঃ আওলাদ গুরুতর রক্তাক্ত জখম হন। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও আসামিরা পুনরায় তাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে ৯৯৯-এ কল করলে রূপগঞ্জ থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন। বর্তমানে তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​ভুক্তভোগী বাদল ভূঁইয়া আরো অভিযোগ করেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা বর্তমানে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মামলা তুলে নিতে পরিবারটিকে অব্যাহত হুমকি দিচ্ছে। এর ফলে পুরো পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আমরা অসহায় অবস্থায় আছি। প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করেও আসামিরা বুক ফুলিয়ে ঘুরছে। আমরা অবিলম্বে নজরুল গংদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]