​লালমনিরহাটে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সমতার ইফতার ও দোয়া মাহফিলে: ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু----

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:১৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:১৭:০১ অপরাহ্ন


একরামুল হক একরাম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে সুবিধাবঞ্চিত মানুষের সাথে সমতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে “সমতার ইফতার ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

১৪ই মার্চ (শনিবার) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকায় শহীদ আবুল কাশেম কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসাথে ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস হলো সহমর্মিতা, মানবিকতা ও ভাগাভাগির মাস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই মাসের মূল শিক্ষা। 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সহ জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে গণতন্ত্রের আপোষহীন  নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহে মাগফেরাত কামনা করেন। পরে সবাই একসাথে ইফতারে অংশ নেন। 

আয়োজকরা জানান, সমাজের সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সমতার বার্তা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]