ধামরাইয়ে পানিতে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৪:৩৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৪:৩৪:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে উপজেলার চৌহাটি ইউনিয়নের দ্বিমুখা গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হায়াত আলী (৮০) পানিতে পড়ে মারা গেছেন।

আজ শনিবার (১৪মার্চ) সকালে দ্বিমুখা এলাকার একটি পুকুরে থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় জনগণ। এর আগে (১৩ মার্চ) মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। নিহত মোহাম্মদ হায়াত আলী দ্বিমুখা গ্রামের বাসিন্দা। তিনি দ্বিমুখা গ্রামে কয়েকবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় দ্বিমুখা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। পরবর্তী সময়ে খোঁজাখুঁজির একপর্যায়ে কাছের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

দ্বিমুখা গ্রামের এক বাসিন্দা বলেন, মোহাম্মদ হায়াত আলী একটি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি পুকুরটিকে রাস্তা মনে করে অসাবধানতাবশত পানিতে পড়ে যেতে পারেন। ঘটনার সময় আশপাশে কেউ না থাকায় তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

এই বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর আলম বলেন, দ্বিমুখা গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হায়াত আলী লাশ পুকুর থেকে স্থানীয় জনগণ উদ্ধার করেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি ছুরতহাল তৈরি করি। তবে ধারণা করা হচ্ছে, নামাজের জন্য ওজু করতে গিয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে । এই বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]