নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার হতে বের হয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো. আল মামুন জানান, গত শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেয়া হয়েছে। এসময়ে তার স্ত্রীসহ স্বজনরা কারাগারে উপস্থিত ছিলেন।
এরআগে গত ১১ মার্চ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। আজ তিনি এই মামলায় জামিন পেলেন।