নেছারাবাদে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৩:৩৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৩:৩৫:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের নেছারাবাদে অজ্ঞাত ব্যক্তির মুণ্ডুবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের জনৈক মামুন মোল্লার ইটভাটার পাশে সন্ধ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায়র দিকে ওই গ্রামের পূর্ব মামুনের ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীর পারে গলাকাটা একটি লাশ পড়ে থাকতে দেখে ওই ইটভাটার শ্রমিকরা নেছারাবাদ থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে। লাশটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। পুলিশ ওই লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে নির্জন স্থানে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনা উদঘাটনে পুলিশ তৎপর। তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। খুব শিগগিরি হত্যাকাণ্ডের সমস্ত বিষয় উদঘাটিত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]