গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল, সা. সম্পাদক জামিল

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৩:২৮:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৩:২৮:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আগামী তিন বছরের জন্য উপজেলা প্রেসক্লাব, গোদাগাড়ীর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আমার দেশ ও সানশাইন পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলামকে সভাপতি মনোনীত করা হয়। আর সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় মনোনীত হন দৈনিক কালবেলা ও সোনালী সংবাদ পত্রিকার প্রতিনিধি জামিল উদ্দীন।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি তারেক আহমেদ অনিক (দৈনিক রাজশাহীর সংবাদ)। এরমধ্যে গণেশ মার্ডিকে কোষাধাক্ষ মনোনীত করা হয়। এছাড়াও চ্যানেল-১ এর বিশেষ প্রতিনিধি আহসান হাবিব আপু ও দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান মো. রিমন রহমানকে উপদেষ্টা মনোনীত করা হয়।

মো. শহিদুল্লাহকে (দৈনিক-সংগ্রাম) সর্বসম্মতিক্রমে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত হয়। এবং ক্লাবের পূর্বের কমিটির সদস্য মো. আক্তারুজ্জামান প্রেসক্লাবের নিজ দায়িত্ব পালনে অনীহা থাকায় সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তার সদস্যপদ বাতিল করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]