কু‌ড়িগ্রা‌ম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক; বাংলাদেশি যুবককে হস্তান্তর

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৩:০৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৩:০৭:৪৪ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ভারতীয় বিএসএফ সদস্যরা এক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেন।
 
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১ টায় কচাকাটা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১০১৫-এর  সাব পিলার ১৪ এসের পাশে বিএসএফের আহ্বানে পতাকা বৈঠকে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধীন কেদার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জেসিও মোঃ নুর আলমের নেতৃত্বে বিজিবি,র ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল ও ভারতীয় -৮৯ ব্যাটালিয়নের রোস্তম ক্যাম্প কমান্ডার (ইন্সপেক্টর) অরুন কুমার সিংহের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
পতাকা বৈঠক শেষে  বিএসএফ সদস্যরা মোঃ আল হাসান (৩০) নামের এক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। ওই বাংলাদেশি যুবকের বাড়ি মাদারীপুর জেলার কেন্দুয়া ইউনিয়নের দেওরহাট গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মোঃ আব্দুল হালিম ফারাজীর ছেলে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]