ইরানের যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০১:৫৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০১:৫৮:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি সতর্ক করে বলেছেন, সামরিক মহড়া থেকে ফেরার সময় ভারত মহাসাগরে দেশটির যুদ্ধজাহাজে হামলার সমুচিত জবাব দেওয়া হবে। ওই হামলায় জাহাজে থাকা ১০৪ জন ক্রু নিহত হন। ইরানের বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে একথা জানায়।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
তিনি বলেন, ‘জাহাজের ক্রু সদস্যরা একটি শান্তিপূর্ণ মিশন সম্পন্ন করে ইরানে ফিরছিলেন। পথে তাদের ওপর হামলা হয়। সরাসরি যুদ্ধে জড়িত না হয়েও আক্রমণের শিকার হন তারা।’

তিনি আরো বলেন, ‘ডেনার নাম এবং এর ক্রুদের আত্মত্যাগ ইরানের নৌ ইতিহাসে সাহস এবং নিষ্ঠার প্রতীক হয়ে থাকবে। সেনাবাহিনী ইরানের সমুদ্র সীমানা রক্ষা করবে এবং আরো দৃঢ় সংকল্পের সাথে তার নৌ বাহিনী শক্তিশালী করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]