এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০১:৪৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০১:৪৮:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরান যুদ্ধের কারণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্থ হচ্ছে। একারণে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম বলেছেন, এই অঞ্চলে 'নির্ভরযোগ্য' জ্বালানি সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র। টোকিওতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির লক্ষ্য হল ‘আমাদের দেশের সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্বালানি থাকা এবং আমাদের বন্ধু এবং মিত্রদের কাছে জ্বালানি বিক্রি করার সক্ষমতা নিশ্চিত করা।’

তিনি বলেন, এই অঞ্চলে ‘নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং নিরাপদ’ জ্বালানি সরবরাহ‘ একটি সন্ত্রাসী শাসনের’ মাধ্যমে ব্যাহত হতে পারে না।’

বার্গাম গুরুত্বপূর্ণ বিরল খনিজগুলোর নিরাপদ সরবরাহের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বৈঠকে অংশ নেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৭ দেশের প্রতিনিধিরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]