​কেন্দুয়ায় বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০১:৪৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০১:৪৭:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে এ অভিযান শুরু হয়। কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালীর নির্দেশনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

অভিযানে সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং জনসাধারণকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রতন, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য রাজনৈতিক দলসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ রক্ষায় এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]