​র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৭৬৮০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০১:৩৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০১:৩৪:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৭৬৮০
পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা
মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন
অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের
সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি
নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যা”েছ।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার এলাকায় অব¯’ানকালে গত
১২/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২২.১০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে
যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন পাহাড়পুর ইউনিয়নের কামালমোড় এলাকার
একটি দোচালা টিনের ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অব¯’ান
করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ২২.২০ ঘটিকার সময়
ঘটনা¯’লে পৌঁছালে র‌্যাবের উপ¯ি’তি টের পেয়ে ০২ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে
আটক করা হয়। আটকক...ত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য
ইয়াবা রয়েছে।

পরবর্তীতে তাদের হেফাজতে থাকা কালো রংয়ের পলিথিনের ভেতর রক্ষিত ৩৯টি
কালো রংয়ের বায়ুরোধক পলি জিপারের প্যাকেট থেকে ৭৬৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ
তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারক...ত ব্যক্তিদ্বয়- ১। মোঃ জুবাঈদ (২১), পিতা- তারা
মোল্লা, সাং- কামালমোড়া এবং ২। মোঃ আবেদ মিয়া (২২), পিতা- মোঃ বিল্লাল মিয়া,
সাং-নিদারাবাদ, উভয় থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

গ্রেফতারক...ত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে
ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ পূর্বক
বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

পরবর্তী আইনগত ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারক...ত ব্যক্তিদ্বয় ও
জব্দক...ত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান
অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]