শ্রিকাইল ফিল্ডের ৫ নং কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০১:১৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০১:১৪:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগরের শ্রিকাইল গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শনিবার আনুষ্ঠানিকভাবে এই কূপ থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম উদ্বোধন করেন। এই কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানান বাপেক্সের কর্মকর্তারা।

এখান আনুমানিক ৩ হাজার কোটি টাকার গ্যাস রয়েছে বলেও জানান কর্মকর্তারা। বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম।

গ্যাস কূপের স্থলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমরা গ্যাস উত্তোলন করে আমদানিনির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। গ্যাসের চাহিদা আমরা নিজস্ব সম্পদ দিয়ে পূরণ করব। আমরা সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব।’

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক স্বাগত বক্তব্য দেন। ২৩ অনুসন্ধান কূপ খনন করে আটটি কূপে গ্যাস পেয়েছে বলে জানান তিনি।

গ্যাস উত্তোলনে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।

সচিব বলেন, ‘আমাদের আমদানি কমাতে হবে। এর জন্য গ্যাসকূপ অনুসন্ধান কার্যক্রম বাড়াতে হবে।

দেশীয় গ্যাস উত্তোলনের পরিমাণ বাড়িয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে হবে। আমাদের দেশীয় প্রাকৃতিক গ্যাসের দামের চেয়ে আমদানি করা গ্যাসের দাম কয়েক গুণ বেশি। ফলে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। বাপেক্সকে আরো শক্তিশালী করতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]