সৈয়দপুরে বিক্রয়কর্মীকে আহত করে টাকা ছিনতাই

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০১:১২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০১:১২:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর সৈয়দপুর শহরে এক বিক্রয়কর্মীকে কুপিয়ে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে আহত ওই বিক্রয়কর্মীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। শুক্রবার রাতের দিকে শহরের বিসমিল্লাহ সবজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম আব্দুর রাজ্জাক। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চাকলা গ্রামের সোনাপুকুর দক্ষিণপাড়ার আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন স্কয়ার কোম্পানির সেই ডেলিভেরি ম্যান মোটরসাইকেলেযোগে রানীর বন্দর থেকে সৈয়দপুরে আসছিলেন। রাবেয়া মোড় পার হয়ে খড়খড়িয়া নদীর ব্রিজের ওপর এলে ছিনতাইকারীরা তার পথ রোধ করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সটকে পড়ে।

ঘটনার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে আহত বিক্রয়কর্মীকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]